বাঁকুড়ায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়ন ; রবিবার বাঁকুড়া জেলার রায়পুরের মেলেড়া গ্রাম পঞ্চায়েতের গোছদা গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ও কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো ও তৃণমূল যুব কংগ্রেসের বাঁকুড়া জেলার সভাপতি রাজু সিং সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
ওই সভায় ছত্রধর মাহাতো কে মাথায় ফুল ছড়িয়ে হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ছত্রধর মাহাতো কে দেখার জন্য বহু মানুষের ভিড় হয়। ওই সভায় কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। সভায় তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি তার ভাষণে বলেন যখন রাজ্যে বাম সরকার ছিল তখন উন্নয়ন হয় নি বলে তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিলাম।জঙ্গলমহলের মানুষ আমার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।
তাই জঙ্গলমহল থেকে সিপিএম কে বিতাড়িত করতে আমরা পেরেছি। জঙ্গলমহলে উন্নয়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।সেই শান্ত জঙ্গল মহল কে অশান্ত করার জন্য এখন বিজেপি উঠে পড়ে লেগেছে। সেই সময়ের হার্মাদ রা এখন বিজেপির বড় বড় নেতা হয়েছেন। তারা ফের জঙ্গলমহল কে অশান্ত করার চক্রান্ত শুরু করেছে। তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গল মহলের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তিনি তাঁর ভাষণে আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে বিনামূল্যে মানুষ চাল পাচ্ছেন ,সবুজ সাথী প্রকল্পে সাইকেল পাচ্ছে, স্বাস্থ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় চিকিৎসার জন্য কার্ড পাচ্ছেন।
তিনি তার ভাষণে আরো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে ক্ষমতায় আসার পর ৬২ প্রকল্প চালু করেছে। যা ভারতবর্ষের কোন রাজ্যে চালু হয়নি।স্বাস্থ্যপরিসেবা থেকে রাস্তাঘাটের যেমন উন্নয়ন হয়েছে। তেমনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। জঙ্গলমহলে নতুন কলেজ হয়েছে। ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় তৈরীর কাজ চলছে ,মেডিকেল কলেজ তৈরির পরেও মানুষ বলবে জঙ্গলমহলের কোনো উন্নয়ন হয়নি। তিনি তাঁর ভাষণে বলেন জঙ্গলমহলে রাস্তা ঘাটের কি অবস্থা ছিল এখন কি হয়েছে।
আসলে সিপিএমের হার্মাদ গেরুয়া বিজেপির খাতায় নাম লিখিয়ে শুধু তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। তাই এই বিজেপির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে তিনি বলেন দিনরাত এক করে জঙ্গলমহলের মানুষকে সঙ্গে নিয়ে তিনি জঙ্গলমহল থেকে বিজেপিকে উৎখাত করবেন এটাই তার শপথ তিনি জানান। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন।
সেইসঙ্গে ছত্রধর মাহাতো বলেন কোন মুখ্যমন্ত্রী এতবার জঙ্গলমহলে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল কে ভালবাসেন তাই জঙ্গলমহলের উন্নয়নের জন্য তিনি বারে বারে জঙ্গলমহলে ছুটে আসেন ।সেই সঙ্গে তিনি বলেন বিজেপি যেভাবে জঙ্গলমহল কে অশান্ত করার চেষ্টা করছে তার মোকাবেলা করবে জঙ্গলমহলের মানুষ।তিনি কেন্দ্রীয় সরকারের জনপ্রতিনিধি তীব্র সমালোচনা করেন এবং কৃষিবিদ প্রত্যাহারের দাবি জানান।

Post a Comment